আজ - শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৪:১২

যশোরে বিজিবির অভিযানে ১৬০০ পিস ইয়াবা সহ মহিলা মাদক ব্যবসায়ী আটক।

যশোরের শার্শা উপজেলা সীমান্তে ১৫৯৩ পিস ইয়াবাসহ রুপিয়া খাতুন (৪০) নামে এক নারী মাদক ব্যবসায়ী আটক হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কায়বা সীমান্তে অভিযান চালিয়ে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত রুপিয়া খাতুন সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাকে এ ইয়াবার চালানসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সাথে জড়িত।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক নারীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->