আজ - মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ১২:১৩

যশোর জেনারেল হসপিটাল থেকে ঔষুধ ফার্মেসির দালাল সাব্বির আটক।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভেতর থেকে দালাল চক্রের সন্দেহভাজন এক সদস্যকে আটক করেছে হাসপাতাল গার্ডে দায়িত্বে থাকা পুলিশ।

রোববার (২৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের তৃতীয় তলার ৯ নম্বর ওয়ার্ডের বারান্দা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি যশোর সদর উপজেলার সাজিয়ালি গ্রামের আমজাদ হোসেনের ছেলে সাব্বির (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, হাসপাতাল গার্ডে দায়িত্ব পালনরত কনস্টেবল মোহাম্মদ জুয়েল রানা সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে সাব্বিরকে আটক করেন। পরে বিষয়টি যশোর কোতোয়ালি মডেল থানাকে জানানো হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে হাসপাতাল এলাকায় দালাল চক্রের সদস্য হিসেবে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->