আজ - শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ১২:৫৯

যশোরে বিজিবির অভিযানে ২ কোটি ২১ লাখ টাকার সোনার বার সহ পাচারকারী আটক।

যশোরে প্রায় দুই কোটি ২১ লাখ টাকা মূল্যের এক কেজি ২৫৮ গ্রাম ওজনের ১৩টি সোনার বারসহ সাহাব উদ্দিন সরদার (৪৪) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৬ জুন) দুপুরে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক সাহাব উদ্দিন বেনাপোল পোর্ট থানা এলাকার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে। তিনি যশোরের ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের হাতে ধরা পড়েন।

বিজিবি বলছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ঢাকার সায়েদাবাদ এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বার সংগ্রহ করে এক ব্যক্তি মোটরসাইকেলে করে ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছেন- এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল গদখালী বাজারে অবস্থান নেয়। পরে ওই ব্যক্তি গদখালী বাজারে পৌঁছালে বিজিবি সদস্যরা তার গতিরোধ করেন।

তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় বেঁধে রাখা অবস্থায় ১৩টি সোনার বার উদ্ধার করা হয়। একই সঙ্গে চোরাচালানের কাজে ব্যবহৃত তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা সোনার বারের বর্তমান বাজার মূল্য দুই কোটি ২১ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা।

এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি মামলা করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->