আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৯:০৫

যশোরে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার “হত্যা না আত্মহত্যা!”

এস আই ফারদিন, যশোরঃ মনোরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুস সালাম সেলিম (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহানের উদ্ধৃতি দিয়ে বলেন, সকাল নয়টার দিকে ডা. সেলিমের মরদেহ হাসপাতালে আনা হয়।
শনিবার ১৪ই আগস্ট) সকাল আটটার দিকে শহরের পুরাতন কসবা বিমান অফিসপাড়া এলাকার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে বলে তার স্ত্রী মনিরা বেগম জানিয়েছেন।
মনিরা জানিয়েছেন, সকালে তিনি রান্না করছিলেন। ওইসময় ডাক্তার সেলিম ঘরের কার্নিশে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মাস তিনেক ধরে ডা. আব্দুস সালাম সেলিম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
সম্প্রতি তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে বগুড়ায় বদলি করা হয়। তিনি সেখানে যেতে চাননি। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে মনে করছেন স্ত্রী মনিরা।
ডাক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্যে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে যশোর কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই।
খোঁজ-খবর নেওয়া হচ্ছে।’ ডা. আব্দুস সালাম সেলিম যশোর শহরতলীর নওদাগাঁয়ের সুলতান আহমেদের ছেলে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->