আজ - মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১:৪৭

যশোরে মাটির নিচে ড্রামে মানুষের কঙ্কাল উদ্ধার 

জেলা প্রতিনিধিঃ যশোর শহরের কাজীপাড়া নিরিবিলি এলাকা থেকে ড্রাম ভর্তি মানুষের কঙ্কাল উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

 

 

স্থানীয়রা জানান, সোমবার (৩০ মে)  দুপুরে কাজীপাড়া এলাকার বজলুর রহমান আড়াই বছর আগে একটি জমি কেনেন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর ওই জমিতে বাড়ি নির্মানের কাজ চলছিলো। এমন সময় পাইলিং করতে যেয়ে মাটির নিচে একটি ড্রামের সন্ধান পায় কর্মরত শ্রমিকেরা।

 

 

এরপর শ্রমিকরা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রাম খুলে মানুষের কঙ্কাল উদ্ধার করে। ওই জমিতে কাজ করতে আসা শ্রমিক নুরনবী, ছাত্তার জানান, তারা পাইলিং এর সময় ড্রামটি দেখতে পান।

 

 

পরে ওই ড্রামের ভেতরে ও আশপাশে চুন দেয়া ছিলো। দূর্গন্ধ পেয়ে তাদের সন্দেহ হয়। তারা প্রথমে জমির মালিক বজলুকে জানান।

 

 

এ বিষয়ে জমির মালিক বেনাপোল এলাকার বজলুর রহমান জানান, আড়াই বছর আগে শোয়া চার শতক জমিটি তিনি পুরাতন কসবার মোতালেব ওরফে বাবুর কাছ থেকে কিনেছেন। কিছুদিন ধরে তিনি কাজ শুরু করেন। এরমাঝে আজ শ্রমিকদের মাধ্যমে তিনি খবরটি জানতে পারেন।

 

 

এ ঘটনার পর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, তদন্ত ওসি মনিরুজ্জামান পুরাতন কসবা ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করীমসহ পুলিশের একাধিক টিম, ওপিবিআই, ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

 

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই কঙ্কাল উদ্ধার করে হাসপাতালে পাঠানোর প্রস্ততি চলছে। ধারনা করা হচ্ছে বেশ কয়েক বছর আগে নিহতের মরদেহ ড্রামভর্তি করে জমিতে পুতে রাখা হয়েছিলো।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->