আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:৪৯

যশোরে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন আটক।

সকাল থেকে যশোরে মাঠে নেমেছে যৌথবাহিনী। ইতিমধ্যে শহরের রেলগেট তেতুলতলাসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তারা একাধিক মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী ভাগ্নে ইমনসহ আরও কয়েকজনকে আটক করেছে। বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। বর্তমানে এ টিমটি পুরাতন কসবা এলাকায় অভিযান চালিয়েছে। ভাগ্নে ইমন যশোর শহরের তেঁতুলতলা ইসমাইল কলোনির ‌খালিদ হোসেনের ছেলে।

এ বিষয়ে অভিযানে থাকা সেনাবাহিনী ও পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন অভিযান চলমান রয়েছে। শেষ হলে বিস্তারিত জানানো হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->