আজ - সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১১:০৪

যশোর আওয়ামীলীগের ২ কর্মীকে আটক করেছে ডিবি পুলিশ।

যশোরে আওয়ামী লীগের দুই নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—যশোর শহরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম বাবলু এবং যশোর সদর উপজেলার রহিমপুর গ্রামের শামসুর রহমানের ছেলে জাহিদ হাসান।

কোতোয়ালি থানার এসআই আব্দুস সবুর জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তারা ক্ষমতার দাপটে সাধারণ মানুষকে জিম্মি করে নানা অপকর্ম করে বেড়াতেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নেতাকর্মীরা নাশকতা চালায়। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়।

আটককৃতদের ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাদেরকে ওই মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->