আজ - সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ২:৩৯

যশোর উপশহর থেকে ৩৬০০ পিস ট্যাপেন্টাডল টাবলেট সহ নারী আটক।

যশোর শহরের উপশহর এলাকায় অভিযান চালিয়ে ৩৬০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রোজিনা সাইফুল নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৩ মে) দুপুরে উপশহরের একটি ভাড়া বাসায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। তবে অভিযানের সময় তার স্বামী ও মামলার অন্যতম আসামি সাইফুল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপশহরের এ-ব্লকের আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ভাড়াটিয়া রোজিনা সাইফুলকে আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী ঘর তল্লাশি করে ৩৬০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এই নিষিদ্ধ ট্যাবলেটগুলো মাদক হিসেবে বিক্রির জন্য মজুত রাখা হয়েছিল বলে জানা গেছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে রোজিনা ও তার পলাতক স্বামী সাইফুল ইসলামের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেছেন। আটক রোজিনাকে রোববার বিকেলেই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক সাইফুলকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->