আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৬:৪৯

যশোর কাসিমপুর ওসমানপুর গ্রামে স্কুল ছাত্র শিহাবকে ছুরিকাঘাত।

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিহাব হোসেন (১৫) নামে এক কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বর্তমানে সে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত শিহাব ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে ওসমানপুর গ্রামের উত্তরপাড়া মাঠ সংলগ্ন একটি বাগানে আম পাড়াকে কেন্দ্র করে শিহাবের সঙ্গে একই এলাকার হালিমের ছেলে জিহাদ ও তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জিহাদ ক্ষিপ্ত হয়ে শিহাবকে ছুরি মারার চেষ্টা করলে উপস্থিত স্থানীয় লোকজন তাকে বাধা দিয়ে পরিস্থিতি শান্ত করেন।

তবে ঘটনার রেশ কাটতে না কাটতেই দুপুর ২টার দিকে শিহাব বাড়ির পাশের একটি পুকুরে গোসল শেষে ফিরছিল। ওত পেতে থাকা জিহাদ পথিমধ্যে তাকে একা পেয়ে পুনরায় আক্রমণ করে এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শিহাবকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহত কিশোরের চিকিৎসা চলছে এবং সে বর্তমানে পুরুষ-সার্জারি ওয়ার্ডে ভর্তি আছে। তার শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত জিহাদ পলাতক রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->