আজ - শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৩:২২

যশোর চাঁচড়া পুলেরহাটে বিজিবির অভিযানে ৪ হাজার পিস ইয়াবা সহ যুবক আটক।

যশোরের পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মিলন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আটক মিলন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে  চাঁচড়া চেকপোস্ট এলাকায় অবস্থানকালে বিজিবি সদস্যরা জানতে পারেন, যশোর-নাভারণ মহাসড়কের পুলেরহাটে নিউ আকিজ পেট্রোল পাম্পের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছেন। এরপর বিজিবির দলটি ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন।

পরে তল্লাশি করে মিলনের পরিহিত প্যান্টের পেছনের পকেট থেকে কসটেপে মোড়ানো ২০টি প্যাকেটে মোট ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৪০০ গ্রাম। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা । একই সঙ্গে তার কাছ থেকে একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে মিলন দীর্ঘদিন ধরে ইয়াবা দেশে এনে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন  এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। আটক মিলনের বিরুদ্ধে এর আগেও চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনা থানায় বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় চারটি মামলা রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->