আজ - সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ১১:৩৯

যশোর চুড়ামনকাঠি থেকে বিজিবির অভিযানে সাড়ে চার কোটি টাকার সোনা উদ্ধার।

যশোরে তিন কেজি ৯৫ গ্রাম ওজনের ২৩টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি। যার মূল্য চার কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা। শুক্রবার (৫ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। আটকরা হলেন, শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, তাদের কাছে এ বিষয়ে গোপন খবর আসা মাত্রই অভিযান চালানো হয়। এক পর্যায়ে ওই দুই ব্যক্তিকে হাটাচলা করতে দেখে তাদের সন্দেহ হয়। এরপর তাদের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ঢাকার সদরঘাট এলাকার একটি চক্রের কাছ থেকে সোনা সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->