আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৪:৫১

যশোর চৌগাছা সড়কের জগহাটিতে বাইক ট্রাক সংঘর্ষে প্রান গেলো বাইক চালকের।

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের জগহাটি বাজারে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাওন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় মারফি (২০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৯ টা ১৫ মিনিটের সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাওন যশোর সদর উপজেলার আহসাননগর গ্রামের আবু বিশ্বাসের ছেলে। আহত মারফি একই গ্রামের মৃত লতিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন ও মারফি মোটরসাইকেল যোগে চৌগাছা থেকে দোগাছিয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জগহাটি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ১০ চাকার ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাওন মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মারফিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। নিহতের মরদেহও ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এসআই আব্দুর রউফ জানান, বর্তমানে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যানবাহন চলাচল করছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->