
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে দালাল চক্রের সদস্য সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুস ছাত্তারের ছেলে মারুফ হোসেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা পুলিশের সহায়তায় তাকে আটক করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসা নিতে আসা রোগীদের ভুল বুঝিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন রোগীকে পেয়ারলেস ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে কমিশন নেন বলে জানা গেছে।
পরে তাকে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েতের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে মৌখিক মুচলিকার পর তাকে ছেড়ে দেওয়া হয়।