আজ - রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১২:১৬

যশোর জেলা আওয়ামীলীগের সেক্রেটারি শাহিন চাকলাদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার মামলার চার্জশিটের উপর শুনানি শেষে জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি নূর আলম পান্নু।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৪ শাখা সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে।
ওই প্রজ্ঞাপনে লাইসেন্সধারীদের সব অস্ত্র ওই বছরের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমাদানের নির্দেশ দেয়া হয়। যশোর জেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার নিজের লাইসেন্স করা পিস্তল (যার নম্বর ৬৯৪৪৬) জমা দেননি।
পরে এসআই তারেক মোহাম্মদ আল নাহিয়ান তদন্ত করে জানতে পারেন শাহীন চাকলাদার ফ্যাসিস্ট শেখ হাসিনার পালানোর দিন ওই অস্ত্রসহ আত্মগোপনে চলে যান। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
শাহীন চাকলাদার সরকারি নির্দেশ অমান্য করে অস্ত্রসহ পালিয়ে গিয়ে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের সঙ্গে যুক্ত হয়ে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় ২০২৫ সালের ২৮ মে কোতয়ালি থানার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা করেন।
এ মামলা তদন্ত শেষে সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদারকে অভিযুক্ত করে চলতি বছরের ৩১ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই আশরাফ উদ্দীন।
মামলাটি পরবর্তীতে জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়। সোমবার মামলার ধার্য দিনে চার্জশিটের উপর শুনানি শেষে চার্জশিট গৃহীত করে পলাতক আসামি শাহিন চাকলাদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির এ আদেশ দিয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->