আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ১:৫৯

যশোর জেলা ডিবি পুলিশের অভিযানে চৌগাছা থেকে ৩০ বোতল এসকাফ সিরাফ সহ ১ জন আটক।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে চৌগাছা থেকে ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য ESKUF Cough Syrupসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি হলেন চৌগাছা উপজেলার দিঘলসিংহ (মধ্যপাড়া) গ্রামের মৃত আব্দুর রশিদ মণ্ডলের ছেলে আশরাফুল ইসলাম।

পুলিশ জানায়, সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই মো. সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি চৌকস দল চৌগাছা উপজেলার ৫ নম্বর চৌগাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিঘলসিংহ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মো. আশরাফুল ইসলামের বাড়ির পূর্ব পাশের বাহিরের গেট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল অবৈধ ESKUF Cough Syrup উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক আসামিকে মঙ্গলবার (১৪ জুলাই) প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->