আজ - বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১১:৪২

যশোর জেলা ডিবি পুলিশের অভিযানে আলোচিত সন্ত্রাসী গোল্ডেন ফিরোজ আটক।

যশোরে পাঁচ মামলার আসামি আলোচিত আরাফাত হোসেন ফিরোজ ওরফে গোল্ডেন ফিরোজকে (২৫) আটক করেছে ডিবি পুলিশ। গত সোমবার গভীর রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঁঠালতলা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে যশোর কোতোয়ালি থানার বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশের এসআই মো. কামাল হোসেন জানান, গোল্ডেন ফিরোজ ফকিরহাটের কাঁঠালতলা এলাকায় বোনের বাড়িতে আত্মগোপন করেছিলেন। গত সোমবার দিবাগত রাতে ফকিরহাট থানা পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। আটক গোল্ডেন ফিরোজ যশোর শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টি এলাকার আলী শেখের ছেলে।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর দিবাগত রাতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যশোর ক্যাম্পের একটি দল শহরের শংকরপুর বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ককটেলসদৃশ আটটি বস্তু উদ্ধার করে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে কোতোয়ালি থানায় মামলা করে এসআরবি।

মামলাটি তদন্ত করছেন থানার এসআই মো. আলমগীর হোসেন। আটক গোল্ডেন ফিরোজ ওই মামলার তদন্তে প্রাপ্ত আসামি। এ কারণে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, গোল্ডেন ফিরোজের বিরুদ্ধে থানায় হত্যা ও অস্ত্র আইনের মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->