আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সন্ধ্যা ৬:৪৯

যশোর ঝুমঝুমপুরে চাকু সহ ৩ কিশার গ্যাং এর সদস্য আটক।

যশোর ঝুমঝুমপুরের তাছির ইলেক্ট্রিক দোকানের সামনে মারপিট করতে আসা কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো- শহরের জেলরোডের অন্ধ হাফিজিয়া মাদ্রাসা এলাকার মোস্তফার বাড়ির ভাড়াটিয়া মৃত দুলাল গাজীর ছেলে আরাফাত গাজী, সদরের হামিদপুরের আকমানের ছেলে রবি, শহরতলীর ঝুমঝুমপুরের কলোনীপাড়ার রহিমার বাড়ির ভাড়াটিয়া মৃত আশরাফুলের ছেলে সালমান, মৃত জাহিদের ছেলে সিহাব শহরের মোল্লাপাড়া আমতলা এলাকার শওকতের ছেলে সাগর।
কোতয়ালি থানার এসআই আব্দুস সালাম জানান, গত ১৭ এপ্রিল রাত নয়টার দিকে তিনি গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে ঝুমঝুমপুরের তাছির ইলেক্ট্রিকের সামনে অভিযান চালান। এ সময় মারামারি করতে আসা ওই ৫ জনকে আটক করা হয়। আটক কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই এলাকার হাসান ও সাকিব হাসান নামে দুই যুবককে মারপিট করতে এসেছিল। তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। রোববার আটক ৫ জনকে আদালতের মাধ্যমে মাধ্যমে কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->