আজ - শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ২:৫২

যশোর ডিবি পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবা সহ যুবক আটক।

যশোরে ডিবি পুলিশের অভিযানে ৮০ পিচ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার  দুপুর বারোটার দিকে শহরের বেজপাড়া মেইন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিবির একটি টিম ওই এলাকা থেকে তারিফুল ইসলাম ওরফে ববি (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করে। এ সময় তার পরনের প্যান্টের পকেট থেকে থেকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক তারিফুল ইসলাম বালিয়া ভেকুটিয়া গ্রামের আব্দুর রশিদ মেম্বারের ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, এই ঘটনায় কোতোয়ালি থানায়  মামলা হয়েছে। শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->