আজ - বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - সকাল ৮:১৩

যশোর দড়াটানায় মাঠা বিক্রেতার টাকা ছিনতায় চাকু সহ ১ ছিনতায়কারী আটক।

যশোর শহরের দড়াটানা ভৈরব পার্কের সামনে মাঠা বিক্রেতার টাকা ছিনতাইকালে হাসিব নামে এক যুবককে চাকুসহ আটক করেছে জনতা। আটক হাসিব শহরের বেজপাড়া তালতলা এলাকার ইলিয়াসের ছেলে। পরে জনতা তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দশটার দিকে আটক হাসিব ও তার এক সহযোগী দড়াটানা মোড়সংলগ্ন ভৈরব পার্কের পাশে এক মাঠা ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিলো। বিষয়টি  আশপাশের লোকজনের নজরে এলে তারা দুজনকে ধাওয়া করেন। একপর্যায়ে হাসিব দৌড়ে ভৈরব নদে ঝাঁপ দেন। স্থানীয় লোকজন তাকে নদ থেকে তাকে আটক করা সক্ষম হয় । এ সময় তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করে। পালিয়ে যায় তার সহযোগী। পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই আবু বক্কার জানান, দড়াটানা ভৈরব পার্কের পাশে এক মাঠা বিক্রেতার গলায় চাকু ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করছিল দুই যুবক। ঠিক সেই সময় আশপাশের লোকজন ছুটে এসে তাদের ধাওয়া করে। হাসিব পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে চাকুসহ হেফাজতে নেয়। যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, আটক হাসিব বর্তমানে থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->