আজ - মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৮:০৬

যশোর ধর্মতলায় ১১ বছরের শিশুকে কুপিয়ে হ ত্যা চেস্টার অভিযোগ।

যশোর শহরের ধর্মতলা এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে পরে তা অস্বীকার এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির বাবা শিবু কর্মকার।

অভিযোগপত্রে ধর্মতলা খোলাডাঙ্গা এলাকার শিবু কর্মকার উল্লেখ করেন, তিনি পেশায় একজন পত্রিকার হকার। তার ছেলে আদিত্য কর্মকার তীর্থ (১১) ধর্মতলা ইন্টারন্যাশনাল নিডস স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তাদের প্রতিবেশী মুক্ত কর্মকার, মানিক কর্মকার ও অমিত কর্মকারের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন যে, তারা এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার ছেলে মাঝে-মধ্যে তাদের বাড়ির পাশে খেলাধুলা করতে গেলে অভিযুক্তরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করতেন। গত ১০ জুলাই  দুপুর দেড়টার দিকে পূর্ব বিরোধের জেরে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে শিশুটির মাথা ও কানে আঘাত করেন। এতে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার মাথা ও কানে প্রায় ১০টি সেলাই দেওয়া হয় এবং প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিবু কর্মকার দাবি করেন, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশে অভিযুক্তরা ৩০ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হলেও পরে সেই প্রতিশ্রুতি অস্বীকার করেন। বরং ক্ষতিপূরণ চাইলে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->