আজ - মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৮:১০

যশোর ফতেপুরে মহিলা মেম্বর কে পিটিয়ে আহত করলো প্রতিবেশিরা।

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হাসিনা বেগমকে (৪৯) মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মিষ্টি কুমড়া গাছে মাছা দেওয়া নিয়ে গোলযোগে প্রতিপক্ষ তাকে বেধড়ক মারধর করে। চিকিৎসার জন্য রাত ৮টা ৪৫ মিনিটে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়। হাসিনা বেগম ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
হাসিনা বেগম জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে তার স্বামীর জমিতে থাকা মিষ্টি কুমড়া গাছ টেনে নিয়ে মাচা দেয় প্রতিবেশী ওমর ফারুক বাবুলের স্ত্রী রাজিয়া। এই ঘটনার প্রতিবাদ করায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে বাবুলের নেতৃত্বে মিঠুন, রিনা ও রাজিয়া হামলা চালিয়ে কাঠের লাঠিপেটা করে। বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিপক্ষ তাকে ইচ্ছামতো মারধর করেছে। তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে লোকজন তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে আনেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত হাসিনা বেগম আশঙ্কামুক্ত। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->