আজ - বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ২:১৫

যশোর ফিডের উদ্দ্যোগে বসুন্দিয়ায় চেয়ারম্যান রাসেলের খাদ্যসামগ্রী বিতরণ।

যশোর সদর উপজেলার ১৫ নং বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল ইউনিয়নটির ৭ ও ৮ নং ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেছেন। যশোর ফিডের পক্ষ থেকে এ সকল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।       
আজ শনিবার বিকাল ৩ টায় ইউনিয়নটির ঘুনি পদ্মবিলা এলাকার ৪০ টি পরিবারে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ৫০০ গ্রাম মসুর ডাল ও আদা বিতরণ করেছেন চেয়ারম্যান রাসেল।

এসময় সংশ্লিষ্ট  ইউপি সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ  ইউনিয়ন যুবলীগ নেতা সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়াও বৈশ্বিক দুর্যোগ করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাদেশব্যাপী কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে সরকারের খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে ইউনিয়নের গ্রামগুলোতে ঘুরে ঘুরে কর্মহীন শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->