আজ - বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১২:২৮

যশোর সদর হসপিটালে রোগীর ব্যাগ চুরি করে পালাতে যেয়ে চোর আটক।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভ্যানিটি ব্যাগ চুরি করে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে রফিকুল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৩১ জুলাই) দুপুর পৌনে দুইটার দিকে হাসপাতালের তৃতীয় তলার মহিলা মেডিসিন ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তি খুলনা জেলার সোনাডাঙ্গার দারোগার ভিটা এলাকার শহিদুল হাওলাদারের ছেলে রফিকুল।

ভুক্তভোগী ও হাসপাতাল সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলার বাজে খাপুর গ্রামের মৃত মতলেব হাওলাদারের স্ত্রী হালিমা খাতুন (৬০) তার মেয়ে কল্পনাকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডে ভর্তি করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় কৌশলে তার সাথে থাকা ভ্যানিটি ব্যাগটি চুরি করে দৌড়ে পালানোর চেষ্টা করেন রফিকুল। হালিমার চিৎকারে আশপাশে থাকা রোগী ও স্বজনরা দ্রুত তাকে ধাওয়া দিয়ে হাতেনাতে ধরে ফেলেন।

পরবর্তীতে তাকে উদ্ধার করে আইনগত ব্যবস্থার জন্য হাসপাতাল চত্বরে থাকা দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->