আজ - বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সন্ধ্যা ৭:১৮

সাতক্ষীরা দেবহাটার চেয়ায়ম্যান যৌতুকের মামলা করলেন স্ত্রীর বিরুদ্ধে।

ঢাকায় রিকসা গ্যারেজ, যশোরে জমিসহ বাড়ি ও নগদ ৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে যশোরে আদালতে একটি মামলা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা দেবহাটার কামিনীবসু রামনাথপুর গ্রামের আব্দুস সাত্তার মোল্যার ছেলে ও নওয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগে তদন্ত করে যশোর সদরের এসিল্যান্ডকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
আসামিরা হলো- চেয়ারম্যান আলমগীর হোসেনের শ^শুর যশোর শহরের বকচরের এল মার্কেট সংলগ্ন এলাকার নূর মোহাম্মদ গাজী ও তার শাশুড়ি তাসলিমা খাতুন এবং স্ত্রী জান্নাতুল ফেরদৌসী মৌসুমী।
মামলার অভিযোগে জানা গেছে, ২০১৮ সালে চেয়ারম্যান আলমগীর হোসেন পারিবারিকভাবে মৌসুমীকে বিয়ে করেন। সংসার জীবনে বনিবনা না হওয়ায় চেয়ারম্যান তার স্ত্রী মৌসুমীকে ২০২৩ সালের ১২ জানুয়ারি তালাক দেন। মৌসুমী ভুল স্বীকার করায় আলমগীর তাকে জুলাই মাসে আবারও বিয়ে করেন। কিছুদিন যেতে না যেতে অপর আসামিদের কুপ্ররোচনায় আসামি মৌসুমী তার চরম অশান্তি শুরু করেন। এরমধ্যে সুচতুর মৌসুমী তার স্বামীর কাছ থেকে পিতার জন্য জমি কেনার কথা বলে ১৪ লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন। এরমধ্যে মৌসুমী সংসারে আবারও অশান্তি শুর করলে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে আলমগীর তার স্ত্রীকে ফের তালাক দেন। এরপর মৌসুমী তার পরিবারের লোকজন পাওনা টাকা পরিশোধের কথা বলে ১০ লাখ টাকার একটি চেক দিয়ে আলমগীরকে বিয়ের প্রস্তাব দেন। আলমগীর তাদের প্রস্তাবে রাজি হয়ে ওই বছরের ২৪ আগস্ট মৌসুমীকে আবারও বিয়ে করেন। ভালোই যাচ্চিল তাদের সংসার জীবন। হটাৎ একটি আলমগীর বুঝতে পারেন শ^শুর বাড়ি থেকে দেয়া ১০ লাখ টাকার চেকটি তার স্ত্রী মৌসুমী কৌশলে নিয়ে নিয়েছেন।
এরপর শ^শুর-শাশুড়ির কু-প্ররোচনায় মৌসুমী তার স্বামী আলমগীর হোসেনের কাছে যৌতুক হিসেবে ঢাকায় রিকসা গ্যারেজ, যশোরে বাড়ি ও নগদ ৫০ লাখ টাকা দাবি করে অশান্তি শুরু করেন। ১০ লাখ টাকার চেকটি যৌতুক হিসেবে নিয়ে মৌসুমী পিতার বাড়ি যশোর শহরের বকচরে চলে আসেন। গত ১৪ এপ্রিল আলমগীর ও তার স্বজনরা বকচরে এসে বিষয়টি মীমাংসার প্রস্তাব দিলে মৌসুমী যৌতুক ছাড়া সংসার করবেনা বলে জানিয়ে দেন। বিষয়টি মীমাংসায় ব্যর্থ হয়ে

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->