আজ - সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি, (বর্ষাকাল), সময় - সকাল ৮:১৫

সাতক্ষীরা হতে ইয়াবাসহ ০১ ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

২৭ অক্টোবর ২০২১ তারিখ র‍্যাব-৬,(সাতক্ষীরা কোম্পানি) এর একটি আভিযানিক দল সাতক্ষীরা জেলার সদর থানাধীন সদর হাসপাতাল এলাকায় টহল ডিউটি করাকালীন ৪:২৫ ঘটিকার সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,সাতক্ষীরা জেলার লাবসা ইউনিয়নের মাগুরা বাজার এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনেরে উদ্দেশ্যে সাতক্ষীরা জেলার সদর থানাধীন লাবসা ইউনিয়নের মাগুরা জামে-মসজিদ সংলগ্ন ঈদগাহ এর সামনে অবিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ রাসেল হোসেন (২০),কে গ্রেফতার করে।

এ সময় উপস্থিত সাক্ষিদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১৮০(একশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট, ০২টি সিমকার্ডসহ ০১টি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার সদর থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->