আজ - বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৪:৫৪

সিঙ্গাপুরে’ ফখরুলের চিকিৎসা হবে প্রধানমন্ত্রীর টাকায়

নিউজ ডেস্ক :: সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সিঙ্গাপুর দূতাবাসের সূত্রে বাংলা ইনসাইডার নিশ্চিত হয়েছে যে, মির্জা ফখরুলের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা দিয়েছেন। তবে কত টাকা দিয়েছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য যে, মির্জা ফখরুল তার হার্টের চিকিৎসা সবসময় ব্যাংককে করাতেন। কিন্তু ৩০ ডিসেম্বর নির্বাচনের আগে সংলাপের সময় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফখরুলকে সিঙ্গাপুরে চিকিৎসা করার পরামর্শ দেন। দীর্ঘ সময় পর হঠাৎ করেই মির্জা ফখরুল এবার ব্যাংককের পরিবর্তে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেছেন। এ নিয়ে অনুসন্ধানে দেখা যায় যে, প্রধানমন্ত্রীর আগ্রহে এবং তার ইচ্ছাতেই মির্জা ফখরুলের চিকিৎসা করানো হচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->