আজ - শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৮:৩৭

সেই হেলমেটধারীর খুঁটির জোর কোথায়? কেন ধরা হচ্ছে না?

ডেস্ক রিপোর্ট:  সাতদিন আগে বিএনপির নয়াপল্টনে হেলমেট পরা নাশকতাকারীদের গ্রেফতার করা হলেও গত ৫ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিকদের ওপর হেলমেট পরে যারা হামলা করেছিল তাদের কেন এখনও গ্রেফতার করা হচ্ছে না?

মঙ্গলবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলামকে এমন প্রশ্ন করেন বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিক।

journalist

উত্তরে মনিরুল ইসলাম বলেন, ‘আমরা (পুলিশ) ফৌজদারি অপরাধকে অপরাধ হিসেবেই দেখি। ওই ঘটনার তদন্ত চলছে, দোষীদের গ্রেফতার করা হবে।’

journalist

প্রসঙ্গত, চলতি বছরের ৫ আগস্ট নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় রাজধানীর সিটি কলেজের সামনে হেলমেট ও মুখে কাপড় বেঁধে সাংবাদিকদের ওপর হামলা চালায় ঢাকা কলেজের ছাত্রলীগের সদস্যরা। এতে বার্তাসংস্থা এপির ফটোসাংবাদিক এ এম আহাদ, জনকণ্ঠের জাওয়াদ, বণিক বার্তার পলাশ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আহমেদ দীপ্তসহ বেশ কয়েকজন আহন হন।

ওই ঘটনার পর থানায় পুলিশের পক্ষ থেকে কোনো মামলা নেয়া না হলেও বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আহত সাংবাদিকদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেন।

journalist

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->