আজ - রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:৪০

নওয়াপাড়া পৌর নির্বাচন : ২য় দিনে ২১ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আগামী ১১ এপ্রিল রবিবার নওয়াপাড়া পৌরসভা সাধারণ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বুধবার দ্বিতীয় দিনে অভয়নগর উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২১ জন। এর আগে প্রথম দিনে (মঙ্গলবার) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২০ জন।


তবে মেয়র পদে এখনও কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি। উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম হাবিবুর রহমান জানান, বুধবার নওয়াপাড়া পৌরসভার ১-২-৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থি হিসেবে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি।


তবে ৪-৫-৬ নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে মোছাঃ শিরিনা বেগম, ৭-৮-৯ নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোছাঃ রাশেদা বেগম লিপি।


সাধারণ আসনের কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. নূর ইসলাম, এস এম আমিনুর রহমান, ২নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে শেখ ওয়াদুদ, মো. নাসির উদ্দিন মোল্যা, ৩নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে মো. তালিম হোসেন, মো. রফিকুল ইসলাম মজুমদার, ৪নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে মো. জিয়াউদ্দিন, মেহেদী হাসান সুজন, ৫নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে মো. মিজানুর রহমান মোল্যা, মো. মারুফুজ্জামান, ৬নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে মো. জাহাঙ্গীর হোসেন, ৭নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে মো. জোবায়ের বিশ্বাস, মো. মামুন ফারাজী, মো. মোজাফ্ফার হোসেন, মো. ফিরোজ খান, ৮নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে মো. বিপুল শেখ এবং ৯নং ওয়ার্ডের প্রার্থি হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো. আব্দুল গফ্ফার তরফদার, মো. খায়রুল সরদার ও এনামুল হক।


মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৮ মার্চ (২০২১খ্রী) বৃহস্পতিবার। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৯ মার্চ শুক্রবার। প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ২৪ মার্চ বুধবার এবং ভোট গ্রহণ ১১ এপ্রিল (২০২১খ্রী) রবিবার। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->