আজ - মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:৪৬

কেশবপুরে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে মাস্কবিহীন অবস্থায় চলাফেরা করায় ভ্রাম্যমাণ আদালত ৩ ব্যক্তিকে ৯শ’ টাকা জরিমানা করেছে। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরে মাস্কবিহীন অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার সময় লিবার্টি সুজ’র নাজমুল হোসেনকে ৫শ’, মাস্কবিহীন চলাফেরার জন্যে ভোগতীনরেন্দ্রপুর এলাকার শওকত আলীকে ২শ’ ও পরচক্রা এলাকার আসলাম আলীকে ২শ’ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->