আজ - মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৮:৪৪

কেশবপুর পৌর বিএনপির আংশিক কমিটি গঠন

যথাযথ সাংগঠনিক প্রক্রিয়ায় দলীয় কর্মীদের মতামতের ভিত্তিতে যশোরের কেশবপুর পৌর বিএনপির আংশিক কমিটি গঠন করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম ও সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু কমিটি অনুমোদন দেন। সোমবার জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত কমিটি ঘোষণা করনে। কমিটির নেতারা হলেন,সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, যুগ্ম-সম্পাদক আব্দুর হালিম অটল, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী ও আব্দুল হালিম মোড়ল। কমিটি ঘোষনাকালে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, আহ্বায়ক কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা এবং পৌর বিএনপির প্রতিনিধি মারুফুল ইসলাম।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->