আজ - মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - দুপুর ১:৩৫

যশোর অভয়নগরে মাদক মামলায় জেল খেটে বেড়িয়ে মাদক সহ আটক এবার ১ বছর জেল।

যশোরের অভয়নগরে মাদক মামলায় সাজা ভোগ করে কারাগার থেকে বের হওয়ার পর পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ার অভিযোগে মো. আব্দুল হালিম সরদার (৬০) নামে এক ব্যক্তিকে আবারও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সাথে তাকে পাঁচশ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

রোববার (২২ মার্চ) মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দিন দিপু এই আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল হালিম সরদার উপজেলার রাজঘাট এলাকার গাজীপুর গ্রামের মো. আব্দুল জলিল সরদারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজঘাট এলাকার গাজীপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে গাঁজা সেবন ও বহনের দায়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল হালিম সরদারকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের জেল ও অর্থদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হালিম সম্প্রতি একটি মাদক মামলায় এক বছরের সাজা ভোগ করে কারাগার থেকে মুক্তি পান। বাড়িতে ফিরে তিনি আবারও এলাকায় মাদক কেনাবেচা শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়।

সোমবার (২৩ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু গণমাধ্যমকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৬ ধারা মোতাবেক ওই ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->