আজ - মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - দুপুর ১২:৪২

যশোর শার্শায় গৃহবধূর দিলেন ৫ সন্তানের জন্ম সেই ৫ সন্তান মারা গেলো।

যশোরের শার্শা উপজেলায় জান্নাতি বেগম নামে এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। তবে জন্মের পরপরই নবজাতক পাঁচজনই মারা গেছে বলে পরিবার জানিয়েছে।

সোমবার (১৮ মে) সকালে ঢাকার একটি হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন ছেলে ও দুই মেয়ের জন্ম দেন তিনি। জান্নাতি বেগম শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর উত্তরপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আকরামুল হোসেনের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার অসুস্থ হয়ে পড়লে প্রথমে জান্নাতি বেগমকে যশোরের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার সকালে তিনি পাঁচ সন্তানের জন্ম দেন। তবে জন্মের কিছু সময়ের মধ্যেই নবজাতক পাঁচজনের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এদিকে সোমবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে নবজাতকদের দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->