আজ - বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১:৩৩

যশোরে গাছের সাথে পিকআপের ধাক্কা প্রান গেলো হেলপারের।

যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। অন্যদিকে যশোর শহরে রিকশা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন এক আনসার সদস্য।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে প্রথম দুর্ঘটনাটি ঘটে। নিহত হেলপার আরিফ হোসেন (৩০) বগুড়া জেলার শেরপুর থানার নওয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মুরগির বাচ্চাবাহী পিকআপ ভ্যান সাতক্ষীরা থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা মসজিদের সামনে পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় পিকআপ ভ্যানটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেলে ভেতরে থাকা হেলপার আরিফ হোসেন মারাত্মকভাবে আহত হন।

পরে পথচারী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নাভারন হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->