আজ - শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - দুপুর ১:৪৯
প্রধানমন্ত্রীর জনসভায় চাকু সহ অভয়নগরের অপু আটক।
যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় আসা অভয়নগরের এক বিএনপি কর্মীকে ছুরিসহ আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। আটক অপু বিশ্বাস অভয়নগর উপজেলার নওয়াপাড়ার গুয়াখোলার হালিম বিশ্বাসের ছেলে। সোমবার […] বিস্তারিত
প্রকাশিত » ১:০৪ অপরাহ্ণ || ২৮ এপ্রিল ২০২৬
যশোরে মটর সাইকেল পার্টসের গোডাউনে আগুন ৩ কোটি টাকার পুড়লো পার্টস।
শহরের ব্যস্ততম আর এন রোড এলাকায় নলডাঙ্গা মসজিদের সামনে অবস্থিত এ.এস অটোর একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক সাড়ে সাতটার পর হঠাৎ করে এই আগুনের সূত্রপাত হয়, যা অল্প সময়ের মধ্যেই পুরো গোডাউনজুড়ে ছড়িয়ে পড়ে।  জানা গেছে, তিনতলা ভবনের ভেতরে থাকা ওই গোডাউনটিতে জাপানি ব্র্যান্ড Suzuki মোটরসাইকেলের বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ সংরক্ষণ করা ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালালেও তা সম্ভব হয়নি। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে যশোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রতিষ্ঠান মালিক মোহাম্মদ মনা দাবি করেন, সেখানে বিপুল টাকার মালামাল ছিলো যা তার ক্ষতি হয়েছে। যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, গোডাউনটিতে মোটরসাইকেলের যন্ত্রাংশ মজুদ ছিল, যার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, দুটি ইউনিটের চেষ্টায় প্রায় আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিস্তারিত
প্রকাশিত » ১০:৩৩ পূর্বাহ্ণ || ২৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান কে বরণে প্রস্তুত যশোর।
আগামীকাল ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধানের এই সফরকে কেন্দ্র করে এখন উৎসবের আমেজে ভাসছে পুরো জেলা। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে যশোর জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা বিএনপিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। প্রধানমন্ত্রীর এই আগমন ও জনসভাকে ঘিরে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অনুষ্ঠানস্থল থেকে শুরু করে যাতায়াতের প্রতিটি পথে তৈরি করা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই জনসভাকে কেন্দ্র করে যশোর শহরে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। বিশাল এই জনস্রোত সামাল দিতে এবং শৃঙ্খলা রক্ষায় বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ প্রায় ৫ হাজার যানবাহনের জন্য ১০টি আলাদা পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ভিআইপি ও এমপি-মন্ত্রীদের জন্য থাকছে বিশেষ পার্কিং ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সফরের সূচি অনুযায়ী, আগামীকাল বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি শার্শার উলশী খাল পুনঃখনন অনুষ্ঠানস্থলে সুধী সমাবেশে যোগ দেবেন। এরপর দুপুর ১টা ১৫ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ১টা ৩৫ মিনিটে ঐতিহাসিক যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। বিকেলে ৩টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন জানান, এটি একটি ঐতিহাসিক জনসভা হতে যাচ্ছে। যশোর ছাড়াও খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ এই সভায় যোগ দেবেন। যশোরবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে। বিস্তারিত
প্রকাশিত » ৮:১৩ পূর্বাহ্ণ || ২৭ এপ্রিল ২০২৬
যশোরে ১২ শ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মিরাজ আটক।
১২শ’ পিহ ইয়াবাসহ মিরাজ দফাদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক মিরাজ শহরের শংকরপুর সাদেক দারোগার মোড় এলাকার মৃত নওয়াব […] বিস্তারিত
প্রকাশিত » ১:২৪ অপরাহ্ণ || ২৬ এপ্রিল ২০২৬
যশোর চাঁচড়া গোয়ালদা গ্রামের মাঠ থেকে শিশুর লা শ উদ্ধার।
শুক্রবার সকাল ৬টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের গোয়ালদা গ্রামের একটি ফাঁকা মাঠের রাস্তার ধার থেকে অজ্ঞাতনামা এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে […] বিস্তারিত
প্রকাশিত » ৯:৫২ পূর্বাহ্ণ || ২৫ এপ্রিল ২০২৬
যশোর ফতেপুরে মহিলা মেম্বর কে পিটিয়ে আহত করলো প্রতিবেশিরা।
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য হাসিনা বেগমকে (৪৯) মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মিষ্টি কুমড়া গাছে মাছা দেওয়া নিয়ে গোলযোগে […] বিস্তারিত
প্রকাশিত » ১০:০৯ পূর্বাহ্ণ || ২৪ এপ্রিল ২০২৬
স্বামীর কবরের পাশে দুই শিশু সন্তান সহ আশ্রয় নিলেন অসহায় বিধবা নারী।
স্বামীর কবরের পাশে ৯ বছর বয়সী মেয়ে ছোঁয়া, আর কোলে ১৮ মাস বয়সী ছেলেকে নিয়ে আশ্রয়ের সন্ধানে দিন কাটাচ্ছেন গাজীপুরের কালিয়াকৈরের সোনিয়া বেগম। মাথা গোঁজার […] বিস্তারিত
প্রকাশিত » ৬:৫৫ অপরাহ্ণ || ২৩ এপ্রিল ২০২৬
সাতক্ষীরা দেবহাটার চেয়ায়ম্যান যৌতুকের মামলা করলেন স্ত্রীর বিরুদ্ধে।
ঢাকায় রিকসা গ্যারেজ, যশোরে জমিসহ বাড়ি ও নগদ ৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে যশোরে আদালতে একটি মামলা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা দেবহাটার […] বিস্তারিত
প্রকাশিত » ১১:১০ পূর্বাহ্ণ || ২২ এপ্রিল ২০২৬
যশোর বাহাদুরপুরে ২ গৃহবধূকে মারপিটের ঘটনায়,ঘাতক সেই যুবক আটক।
যশোর সদরের বাহাদুরপুরে দুই নারীকে মারপিটের ঘটনায় শামীম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শামীম সদরের লেবুতলা গ্রামের বাহা উদ্দিনের ছেলে ও বাহাদুরপুর গ্রামের […] বিস্তারিত
প্রকাশিত » ১২:১৪ অপরাহ্ণ || ২১ এপ্রিল ২০২৬
দেশে জ্বালানী তেলের মুল্য বৃদ্ধিতে পাম্প মালিক রা বেজায় খুশি,কারন কি?
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে বেজায় খুশি হয়েছেন পেট্রোলপাম্প মালিকরা। সেই খুশিতে সরকারকে ধন্যবাদ আর কৃতজ্ঞতাও জানিয়েছেন তেল ব্যবসায়ীরা। কিন্তু তেল ব্যবসায়ীরা এত খুশি কেন—এমনটি নিয়ে প্রশ্ন […] বিস্তারিত
প্রকাশিত » ৮:০৮ পূর্বাহ্ণ || ২১ এপ্রিল ২০২৬
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->