আজ - সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - রাত ৯:৪৯
যশোর চাঁচড়া পুলেরহাটে বিজিবির অভিযানে ৪ হাজার পিস ইয়াবা সহ যুবক আটক।
যশোরের পুলেরহাট এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মিলন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। আটক মিলন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে। বিজিবি জানায়, বৃহস্পতিবার ভোরে  চাঁচড়া চেকপোস্ট এলাকায় অবস্থানকালে বিজিবি সদস্যরা জানতে পারেন, যশোর-নাভারণ মহাসড়কের পুলেরহাটে নিউ আকিজ পেট্রোল পাম্পের সামনে এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছেন। এরপর বিজিবির দলটি ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তল্লাশি করে মিলনের পরিহিত প্যান্টের পেছনের পকেট থেকে কসটেপে মোড়ানো ২০টি প্যাকেটে মোট ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৪০০ গ্রাম। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা । একই সঙ্গে তার কাছ থেকে একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে মিলন দীর্ঘদিন ধরে ইয়াবা দেশে এনে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন  এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। আটক মিলনের বিরুদ্ধে এর আগেও চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনা থানায় বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় চারটি মামলা রয়েছে। বিস্তারিত
প্রকাশিত » ৭:১৪ অপরাহ্ণ || ১৮ সেপ্টেম্বর ২০২৬
যশোর জেনারেল হসপিটালে টিকিট কাউন্টার থেকে দালাল আটক,মুচলেকায় পেলো মুক্তি।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে দালাল চক্রের সদস্য সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড […] বিস্তারিত
প্রকাশিত » ৬:৩৩ অপরাহ্ণ || ১৮ সেপ্টেম্বর ২০২৬
যশোর জেনারেল হসপিটালের টিকিট কাউন্টারে দালাল সন্দেহে যুবক আটক মুচলেকায় পেলেন মুক্তি।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে দালাল চক্রের সদস্য সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড […] বিস্তারিত
প্রকাশিত » ২:২৪ অপরাহ্ণ || ১৭ সেপ্টেম্বর ২০২৬
যশোরে ভারতীয় ইলিশ মাছ নির্ধারির মুল্য ও ক্রয় বিক্রয়ের কাগজপত্র না থাকায় ভোক্তা অধিকারের জরিমানা ও সতর্কতা।
যশোর বড় বাজারের মাছ বাজারে ভারতীয় ইলিশের নির্ধারিত মূল্য ও ক্রয় বিক্রয়ের কাগজপত্র যাচাইয়ে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নির্ধারিত […] বিস্তারিত
প্রকাশিত » ৭:০০ অপরাহ্ণ || ১৬ সেপ্টেম্বর ২০২৬
যশোর জেলা পুলিশের ব্যাপক তল্লাশি ৪৩ টি গাড়ি জব্দ, ৩ কিশোর সন্ত্রাসী আটক।
সারাদেশের মতো যশোরের বিভিন্ন এলাকায় ৪৩টি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় প্রায় ১৭শ’ যানবাহন তল্লাশি করা হয়। নিয়মিত ডিউটির অংশ হিসেবে মঙ্গলবার […] বিস্তারিত
প্রকাশিত » ১১:৫০ পূর্বাহ্ণ || ১৬ সেপ্টেম্বর ২০২৬
যশোর পিবিআই পুলিশের অভিযানে আতঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য আটক।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিরোজপুর, সাতক্ষীরা ও খুলনার বিভিন্ন এলাকায় […] বিস্তারিত
প্রকাশিত » ১০:৪৮ পূর্বাহ্ণ || ১৬ সেপ্টেম্বর ২০২৬
যশোর শহরের তেতুলতলায় প্রফেসরের বাড়ি অনলাইন জুয়াড় ঘাটি,র‍্যাব-৬ এর অভিযানে ৮ জন আটক।
ফেসবুকে লাইভে লটারির মাধ্যমে স্ক্র্যাচ কার্ড বিক্রি করে জুয়া পরিচালনার অভিযোগে আটজনকে আটক করেছে র‍্যাব-৬ যশোরের সদস্যরা। সোমবার বিকেলে যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকা থেকে […] বিস্তারিত
প্রকাশিত » ১০:৩৩ পূর্বাহ্ণ || ১৫ সেপ্টেম্বর ২০২৬
যশোর নিউমার্কেটে গাড়ি পোড়ানো মামলা ফরিদ সহ ৩ জনের শ্যোন এরেস্ট মঞ্জুর।
যশোর কেন্দ্রীয় কারাগারে আটক যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, মহিলা লীগ […] বিস্তারিত
প্রকাশিত » ১১:৩২ পূর্বাহ্ণ || ১৪ সেপ্টেম্বর ২০২৬
যশোরে আরএন রোড থেকে সাবেক ছাত্রলীগ নেতা মুমেল হোসেন আটক।
যশোর শহরের আর এন রোড এলাকা থেকে সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান স্থানীয় যুবনেতা মুমেলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। […] বিস্তারিত
প্রকাশিত » ৮:৩৪ পূর্বাহ্ণ || ১৪ সেপ্টেম্বর ২০২৬
যশোর জেনারেল হসপিটালের জরুরি বিভাগে ইজিবাইক চালকদের দখলে,বিঘ্ন হচ্ছে চিকিৎসা সেবা।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে ইজিবাইক চালকদের অবস্থান ও যাত্রী ধরার প্রতিযোগিতায় রোগী ও স্বজনদের ভোগান্তির অভিযোগ উঠেছে। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া […] বিস্তারিত
প্রকাশিত » ১০:১২ পূর্বাহ্ণ || ১৩ সেপ্টেম্বর ২০২৬
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->