আজ - রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৩:৪২

অভয়নগরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ আন্তঃইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ’ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর উদ্বোধন হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে শনিবার সকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে প্রি- কোয়ার্টার ফাইনাল ও কোয়ার্টার ফাইনালসহ ৫টি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলা প্রি-কোয়ার্টার ফাইনালে নওয়াপাড়া পৌরসভা ১-০ গোলে প্রেমবাগ ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উত্তির্ণ হয়।

এরপর বেলা ১২ টায় প্রথম কোয়ার্টার ফাইনালে শ্রীধরপুর ইউনিয়ন ৫-১ গোলে পায়রা ইউনিয়নকে হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। দুপুর ১ টায় ২য় কোয়ার্টার ফাইনালে বাঘুটিয়া ইউনিয়নের মুখোমুখি হয় সিদ্ধিপাশা ইউনিয়ন। গোলশুণ্য ফলাফলে খেলা শেষ হলে টাইব্রেকারে বাঘুটিয়া ইউনিয়ন ৩-২ গোলে সিদ্ধিপাশা ইউনিয়নকে হারিয়ে সেমিফাইনালে উত্তির্ণ হয়।

একই দিন বিকালে ৩য় কোয়ার্টার ফাইনালে শুভরাড়া ইউনিয়ন ২-১ গোলে চলিশিয়া ইউনিয়নকে এবং শেষ কোয়ার্টার ফাইনালে নওয়াপাড়া পৌরসভা ২-০ গোলে সুন্দলী ইউনিয়নকে হারিয়ে সেমিফাইনাল উত্তির্ণ হয়। আজ রবিবার বিকাল ৩ টায় প্রথম সেমিফাইনালে নওয়াপাড়া পৌরসভার মুখোমুখি হবে শুভরাড়া ইউনিয়ন এবং বিকাল সাড়ে ৪ টায় শ্রীধরপুর ইউনিয়নের মুখোমুখি হবে বাঘুটিয়া ইউনিয়ন ফুটবল একাদশ।

শনিবার সকালে টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকল। প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আমিনুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নারায়ন চন্দ্র পাল, ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, মোহাম্মদ আলী মোল্যা, পৌর প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, কাউন্সিলর শাহ্ জোবায়ের, বস্তি উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, নওয়াপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি অহিদুজ্জামান ওয়াহিদ, ত্রীড়া শিক্ষা এজাজুল হক মানু, উপজেলা নাজির সুব্রত রায়, সাবেক কৃতি ফুটবলার ভীম চন্দ্র দে, মিন্টু উস্তাদ, জাহিদ হোসেন, রেজোয়ান হোসেন, ইব্রাহিম হোসেন, তুষার, রফিকুল ইসলাম, দেবাশীষ দাস নান্টু, পরে উপস্থিত হন ইউপি চেয়ারম্যান নাদির মোল্যা, বিষ্ণুপদ দত্ত, বাবুল আক্তার, বিকাশ রায় কপিল সহ বিভিন্ন ইউনিয়নের মেম্বারবৃন্দ।

প্রসঙ্গত, অংশগ্রহণকারী ৯টি দলের মধ্য থেকে খেলোয়াড় বাছাই করে অভয়নগর উপজেলা (অনুর্ধ্ব-১৭) ফুটবল দল গঠন করা হবে, যে দল পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->