আজ - রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:৪৫

অভয়নগরে বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত-১৫

যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কে নটবেঙ্গলের সামনে বাস ও গ্যাসবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ড্রাইভারসহ প্রায় ১৫ জন আহতের ঘটনা ঘটেছে মঙ্গলবার (১৭মে) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, যশোর গামি ঢাকা মেট্রো ট- ২৪-২৭৫৬ গ্যাস সিলিন্ডার বোঝায় ট্রাকটি খুলানা অভিমুখী, ঢাকা মেট্রো ব- ১৪-০৮৮২ নং পলাশ পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ড্রাইভার ও বাসের ড্রাইভারসহ বাসের প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা পাওয়া যায়নি। এবিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ জানান, খবর পেয়ে গাড়ি দু’টি আটক করা হয়েছে। আহতদের চিকিৎসার কাজ অব্যাহত আছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->