আজ - মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:২২

কেশবপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জাকির হোসেন ফকির নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ওই সময় তার কাছ থেকে ১১ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীনের নির্দেশে উপ-পরিদর্শক আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার দুপুরে পৌর শহরের মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন ফকিরকে (২৮) মাদক বিক্রির সময় হাতে-নাতে গ্রেফতার করে। সে পৌর শহরের আলতাপোল এলাকার আবু তাহের বিশ্বাসের ছেলে। ওই সময় তার কাছ থেকে ১১ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। তার বিরুদ্ধে থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। বুধবার গ্রেফতারকৃত আসামীকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->