আজ - মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১০:৫৮

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় বুধবার সন্ধ্যায় মনিরুজ্জামান (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার ফতেপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে। এ সময় তার সাথে থাকা উপজেলার কাস্তা গ্রামের শামসুর রহমান দফাদার গুরুত্বর আহত হয়েছেন। আহত শামসুর রহমানের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেশবপুর-ত্রিমোহিনী সড়কের ভোগতী নামক স্থানে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মনিরুজ্জামান মারা যান।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহসানুল মিজান রুমী বলেন, মনিরুজ্জামানকে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় জরুরী বিভাগেই মারা যান। আহত শামসুর রহমানের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে স্বজনরা খুলনায় নিয়ে গেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->