আজ - মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:৫৬

কেশবপুরে ১০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

কেশবপুরে ১০ পিচ ইয়াবাসহ অমিত বিশ্বাস নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার সকালে আটককৃতকে যশোর আদালতে সোর্পদ করা হয়।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বী ও উপ-পরিদর্শক পিন্টু লাল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভোগতী মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী অমিত বিশ্বাসকে আটক করে। সে মূলগ্রাম এলাকার নিমাই বিশ্বাসের ছেলে।

এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক ফজলে রাব্বী বলেন, আটককৃত অমিত বিশ্বাসের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার তাকে যশোর আদালতে সোর্পদ করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->