আজ - বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ১১:২৮

চাটখিলে হতাশায় প্রাণ গেল প্রবাসীর

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক প্রবাসী।

নিহত আনোয়ার হোসেন (৩৩) উপজেলার নোয়াখলা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সাধুরখিল গ্রামের সেকান্তর মিয়া বাড়ির রহমত উল্যার ছেলে।

শুক্রবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাধুরখিল গ্রামের সেকান্তর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নোয়াখলা ইউনিয়ন চেয়ারম্যান ইব্রাহীম খলিল সোহাগ জানান,নিহত আনোয়ার কয়েক বছর আগে প্রবাস থেকে থেকে দেশে ফিরে আসে। এরপর সে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। কিছু দিন পর তার স্ত্রীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায়। প্রাথমিক ভাকে ধারণা করা হচ্ছে বিভিন্ন কারণে হতাশায় পড়ে শুক্রবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সকাল ১১টার দিকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->