আজ - রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১১:০৩

নড়াইলে স্ত্রী হত্যার অভিযোগ স্বামী শহিদুল পলাতক।

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ জুন) দুপুরে উপজেলার নলদী ইউনিয়নের গাবাড়িয়া এলাকার বাপের বাড়ির পাশ থেকে সালমা আক্তার (৩০)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী শহিদুল ইসলাম পলাতক রয়েছেন।

নিহত সালমা আক্তার নলদী ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে এবং অভিযুক্ত শহিদুল ইসলাম লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামের সালাম মোল্যার ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শহিদুল তার স্ত্রীর বাপের বাড়ি গাছবাড়িয়ায় আসেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঘরের পাশ থেকে সালমার মরদেহ দেখতে পেয়ে স্বজন ও স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে নলদী পুলিশ ফাঁড়ি ও লোহাগড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের পরিবারের অভিযোগ, সালমাকে পরিকল্পিতভাবে হত্যা করে পালিয়ে গেছে শহিদুল। তারা সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মরদেহের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “কাউকে ছাড় দেওয়া হবে না।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->