আজ - রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৯:৫৩

বসুন্ধরা আবাসিক এলাকায় ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ১৩তলা নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে পড়ে আসাদুল (২৫) ও খাইরুল (২৬) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

নিহতদের সহকর্মী শফিকুল জানান, বসুন্ধরা আবাসিক এলাকার ৩৩৮/এ ১৩তলা নির্মাণাধীন ভবনের দশ তলায় বাহিরের আস্তরের কাজ করার সময় মাচান থেকে তারা পড়ে যায়। এ সময় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বেলা ১১টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানায় অবগত করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->