আজ - রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৪:৪৪

যশোর অভয়নগরে ইউনাইট্রেড মানব কল‍্যাণ পরিষদের উদ‍্যেগে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নুরইসলাম, অভয়নগর।। যশোর অভয়নগর উপজেলার মাগুরা বাজারের ইউনাইট্রেড মানব কল‍্যাণ পরিষদের উদ‍্যেগে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ৫ জুন ২০২২ খ্রি: বিকাল পাঁচ ঘটিকার সময় উপজেলার মাগুরা বাজারে ইউনাইট্রেড মানব কল‍্যাণ পরিষদের উদ‍্যেগে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে কোরআন তেলোয়াত পাঠ করেন মুর্শিদ মাহমুদ।মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালন করেন মিজানুর রহমান।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর ছাত্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানব কল‍্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ(শিক্ষক),সহ সভাপতি সহিদুল ইসলাম ও প্রতিষ্ঠানের সম্নানিত সদস্য মাহফুজুর রহমান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর ছাত্তার। উক্ত অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাধ‍্যমে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->