আজ - মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি, (বর্ষাকাল), সময় - রাত ৮:৪৯

যশোর কেশবপুর ঠিকাদার অরুন অধিকারীর রহস্যজনক মৃত্যু।

কেশবপুর পৌর শহরে ঠিকাদার অরুণ কুমার অধিকারীর (৪৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
কেশবপুর পৌর শহরের সাহাপাড়া অধীর কুমার অধিকারী ছোটো পুত্র অরুণ কুমার অধিকারী (অরুণ) পেশায় একজন ঠিকাদার। শনিবার রাতে প্রতিদিনের কাজকর্মের শেষে রাত ১২ টা ৩৫ মিনিটের সময়ে অরুণ পৌর শহরে সাহাপাড়া অনন্ত সড়কের পাশে কাবিল সাহার জমির সন্নিকটে মোটরসাইকেলসহ পড়েছিলেন। এলাকার বাপ্পা স্বর নামক জনৈক ব্যক্তি মোটরসাইকেল চড়ে পাশ দিয়ে যাওয়ার সময় তাকে পড়ে থাকতে দেখে দাঁড়িয়ে পড়েন এবং তাৎক্ষণিক স্থানীয় দুজন ব্যক্তির সহায়তায় কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত হিসেবে শনাক্ত করেন। উপস্থিত অনেকেই বর্ণনা অনুসারে স্ট্রোকে আক্রান্তের কারণ হিসেবে উল্লেখ করেন। পরবর্তীতে সংবাদ পেয়ে কেশবপুর থানা থেকে পুলিশ ফোর্স কেশবপুর হাসপাতালে উপস্থিত হয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা শুরু করে তাকে ময়নাতদন্তের জন্য যশোর মর্গেপাঠানো হয়েছে। ইতোপূর্বে ১৯৯৮ সালে তার আপন ভাই তরুণ অধিকারীর নিজ বাসভবনে রাতে ষ্ট্রোক জনিত কারণে মৃত্যু হয়েছিল।
কেশবপুর থানার দায়িত্বরত পরিদর্শক এস আই মামুন দৈনিক স্পন্দনকে বলেন, তার মৃত্যুতে যথেষ্ট সন্দেহ হওয়ায় ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->