আজ - বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (হেমন্তকাল), সময় - সন্ধ্যা ৬:৪৪

যশোর নতুনহাটে ব্যবসায়ীকে অজ্ঞান করে ৬ লাখ টাকা লুট।

যশোরে স্প্রে করে অচেতন করে আজমল হোসেন (৬০) নামে এক ব্যক্তির কাছ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আজমল হোসেন যশোর শহরের বারান্দিপাড়া কদমতলা এলাকার মৃত শেখ আব্দুর রহমানের ছেলে। তিনি নীলগঞ্জের সুবল সাহার একটি মিলের ম্যানেজার হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বকেয়া টাকা আদায়ের জন্য মিল থেকে বের হন আজমল হোসেন। পরে দুপুর ২টার দিকে নতুনহাট এলাকায় মহাসড়কের পাশে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা স্প্রে করে তাঁকে অচেতন করে সঙ্গে থাকা ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

স্থানীয়রা তাঁকে চিনতে পেরে মিলমালিককে খবর দেন। পরে মিলের লোকজন ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->