আজ - রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - দুপুর ১২:২১

যশোর বেনাপোল সড়কে প্রান গেলো গর্ভবতী নারী সোনিয়ার।

যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজারসংলগ্ন নিমতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় সোনিয়া (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, যশোর-বেনাপোল মহাসড়কে একটি দ্রুতগামী পরিবহন পেছন থেকে একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এসময় ইজিবাইকে থাকা সোনিয়া গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

নিহত সোনিয়া যশোরের শার্শা উপজেলার বয়িলাপুতা গ্রামের বাসিন্দা। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনরা জানান, দুর্ঘটনার সময় সোনিয়া চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এতে তার গর্ভে থাকা অনাগত সন্তানেরও মৃত্যু হয়েছে বলে তারা দাবি করেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক পরিবহন ও চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নিহতের মরদেহ বর্তমানে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় দুর্ঘটনার কারণ ও দায়ী পরিবহন শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->