আজ - মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (শরৎকাল), সময় - বিকাল ৩:০১

যশোরে ডিবির জালে চিহ্নিত মাদক ব্যবসায়ী এক কেজি গাজা সহ ধরা

যশোরে ডিবি পুলিশের অভিযানে ০১ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী শার্শার মিঠুকে আটক করেছে। মোহাম্মদ মিঠু শার্শা উপজেলার পাকশিয়া গ্রামের শামসুল আলমের ছেলে।
যশোর ডিবি পুলিশের ওসি রুপণ কুমার সরকার(পিপিএম) জানান, রোববার রাতে ডিবির এসআই সোলাইমান আক্কাস, এসআই সামনুর মোল্লা সোহান, এএসআই গৌরাঙ্গ মন্ডলের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা উপজেলায় বিশেষ অভিযান চালায়। রাত ৯টা ৪৫ মিনিটে পাকশিয়া বাজারস্থ ট্যাংরালীর মোড় জনৈক হাসান আলীর টেইলার্স দোকানের সামনে থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ মিঠুকে আটক করা হয়। এসময় তার কাছথেকে এক কেজি গাঁজা উদ্ধার কার হয়।যার মূল্য চল্লিশ হাজার টাকা। এঘটনায় শার্শা থানায় মামলা করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->