আজ - সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ১০:২৩

যশোরে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন আটক।

সকাল থেকে যশোরে মাঠে নেমেছে যৌথবাহিনী। ইতিমধ্যে শহরের রেলগেট তেতুলতলাসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তারা একাধিক মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী ভাগ্নে ইমনসহ আরও কয়েকজনকে আটক করেছে। বেশ কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। বর্তমানে এ টিমটি পুরাতন কসবা এলাকায় অভিযান চালিয়েছে। ভাগ্নে ইমন যশোর শহরের তেঁতুলতলা ইসমাইল কলোনির ‌খালিদ হোসেনের ছেলে।

এ বিষয়ে অভিযানে থাকা সেনাবাহিনী ও পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন অভিযান চলমান রয়েছে। শেষ হলে বিস্তারিত জানানো হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->