আজ - সোমবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ৮:০৬

বাসায় ঢুকে স্বর্ণালংকার লু’ট,একজনকে হ’ত্যা

রাজধানীর চকবাজারে একটি বাসায় ঢুকে হাজী মনসুর আহমেদ (৭৮) নামে এক ব্যক্তিকে খুন করে স্বর্ণালংকার ও টাকাপয়সা লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে খাজে দেওয়ান লেনে এ ঘটনা ঘটে।

নিহত মনসুর আহমেদ স্থানীয় বাইতুন নূর জামে মসজিদের সভাপতি ছিলেন তিনি। তিন ছেলে ও এক মেয়ের জনক তিনি।

নিহতের ছেলে সারোয়ার আহমেদ জানান, খাজে দেওয়ার প্রথম লেন ৬৯/২ নম্বর ৬ তলা বাড়ি তাদের নিজের। বাড়িটির দ্বিতীয় তলায় থাকতেন তার বাবা হাজী মনসুর আহমেদ ও মা। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে পরিবারের সবাই মিলে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে যান তারা। তবে কিছুটা অসুস্থ থাকায় তার বাবা তাদের সাথে যাননি। অনুষ্ঠান শেষে তারা রাত ১২টার দিকে যখন বাড়িতে ফিরেন তখন দ্বিতীয় তলায় বাসার দরজা বন্ধ দেখতে পান। ধাক্কা দিয়ে রুমের ভিতরে ঢুকে ফ্লোরে হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার বাবাকে। আর রুমের জিনিসপত্র সব এলোমেলো। আলমিরি, শোকেজ, লকার সব তছনছ করা।

 

দুর্বৃত্তরা বাবার হাত-পা বেঁধে টর্চার করে বাসায় জিনিসপত্র লুট করেছে। এছাড়া মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে। বাসায় নগদ বেশ কিছু টাকা ছিল। এছাড়া পরিবারের সবার স্বর্ণালঙ্কার বাবার রুমে রাখা ছিল। সেগুলো সবই লুট করা হয়েছে।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম জানান, ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->